টুইটারে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, দুই দেশের নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। টুইটে বলা হয়, ‘নয়াদিল্লিতে আইএসএ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ফলপ্রসূ আলোচনা করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’
Cementing our bonds with a close friend and a neighbour! PM @narendramodi met President of Bangladesh, Md. Abdul Hamid on the sidelines of the #ISA. Leaders discussed connectivity, developmental cooperation, among other issues. pic.twitter.com/oscpsHWI0x
— Raveesh Kumar (@MEAIndia) March 11, 2018
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের মুখপাত্র রবিশ কুমার টুইটারে বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। আইএসএ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের প্রেসিডেন্ট দুই দেশের পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।