পতেঙ্গা পরিচ্ছন্নতা অভিযান, চলছে ব্যানার ও ডাস্টবিন বসানোর কাজ

পতেঙ্গা প্রতিনিধি, চট্টগ্রাম:
সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকত বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে চট্টগ্রামের পতেঙ্গায় চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন। ২৫ শে নভেম্বর গত কাল মঙ্গলবার স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় সমিতির উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং ব্যানার ও ডাস্টবিন বসানোর কার্যক্রম শুরু হয়।
পতেঙ্গা সমুদ্র সৈকত বহুমূখী সমবায় সমিতির সভানেত্রী মো. তাছলিমা আক্তার দৈনিক বজ্রশক্তিকে বলেন, “পতেঙ্গার সমৃদ্ধি বাড়ানোর জন্য সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তারাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। তারা আগামী তিন মাসের মধ্যে ৪০ ও ৪১নং ওয়ার্ড এর মধ্যে কাজ চালিয়ে যাবেন বলেও জানান।’ তিনি বলেন, ‘আমার চেষ্টা করছি প্রায় সকল এলাকায় ডাস্টবিন বসানোর জন্য। এছাড়াও সকল এলাকার গরীব ও শ্রমজীবী শিশুদের ফ্রি স্কুল ও সন্ধ্যাকালীন স্কুল গঠনের পরিকল্পনা আছে আমাদের এবং কাজও চলছে। সু-পরামর্শ এবং সহযোগিতা পেলে আমরা এলাকর উন্নয়ন কাজে আরও অগ্রসর হতে পারবো। প্রয়োজন হলে আমরা আরও জনশক্তি নিযুক্ত করবো।’

Comments (0)
Add Comment