পরীমনি এর আগে শাকিব খান, বাপ্পী, আনিসুর রহমান মিলন, সায়মনসহ অনেকেরই সঙ্গে জুটি হয়ে বিভিন্ন ছবিতে কাজ করেছেন। এবার চুক্তিবদ্ধ হলেন আরিফিন শুভর সঙ্গে। ছবির নাম ‘দরদিয়া’। ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। এর আগে একটা কোমল পানীয় বিজ্ঞাপনচিত্রে তাদের একসঙ্গে দেখা গেছে। পরীমনি বলেন, ‘ এ ছবির কাজ শুরু হবে খুব শিগগিরই। এবার প্রথম আরিফিন শুভর সঙ্গে কাজ করা হচ্ছে। আশা করছি, দর্শকরা আমাদের জুটিকে পছন্দ করবেন।’ পরীমনি অভিনীত সম্প্রতি ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি মুক্তি পেয়েছে। আর ২৬ ফেব্র“য়ারি কলকাতা থেকে দেশে ফিরে রেডিও শো, পুলিশের বর্ষপূর্তি অনুষ্ঠানসহ নানা কাজে ব্যস্ত রয়েছেন আরিফিন শুভ।