পাবনায় ধানক্ষেতে আলোক ফাঁদ

পাবনা প্রতিনিধি:
পাবনায় ধান ক্ষেতে আলোক ফাঁদ ব্যবহারে ব্যাপক সাড়া পড়েছে। ক্ষতিকর ও উপকারী পোকা নির্বাচন করে চাষিরা ধানক্ষেতে সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করছেন। এতে চাষাবাদ ব্যয় কম হচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণেও কার্যকরী ভূমিকা রাখছে।
আটঘরিয়া উপজেলার উত্তরচক গ্রামের কৃষক আবদুল খালেক জানান, তিনি এবার ১০ বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। পোকার আক্রমণে ধানক্ষেত রক্ষা করতে তিনি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতেন। কিন্তু এবার কৃষি বিভাগের প্রশিক্ষণ নিয়ে তিনি জমিতে আলোক ফাঁদ দিয়ে শত্র“পোকা ও বন্ধু পোকা নির্বাচন করার ফলে অতিরিক্ত মাত্রায় আর কীটনাশক ব্যবহার করছেন না। ফলে কীটনাশক ব্যয় কম হচ্ছে অন্যদিকে পরিবেশ দূষণেও কার্যকরী ভূমিকা রাখছে। শুধু আবদুল খালেকই নয় তার মতো জেলার অনেক ধানচাষি এই পদ্ধতি ব্যবহার করছেন।
বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আবুল হোসেন জানান, জেলার দুইশ’ আঠাশটি ব্লকে আলোক ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। এটা পরিবেশবান্ধব। কীভাবে কীটনাশক ব্যবহার কম করা যায়-এর মাধ্যমেই পোকা নির্বাচন করে কৃষকরা সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরো জানান, কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এর ফলে উপজেলার অনেক চাষি আলোক ফাঁদ ব্যবহার করে বেশ সুফল পাচ্ছেন।
কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে পাবনা জেলায় এবার ৫৯ হাজার ২৪১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ হাজার হেক্টরের অধিক জমিতে ধান চাষ হয়েছে। এতে উৎপাদন ধরা হয় ২ লক্ষ ২১ হাজার ১৬২ মে. টন।

Comments (0)
Add Comment