পীরগাছায় আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

আমিরুল ইসলাম,রংপুরঃ রংপুরের পীরগাছায় নানান কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হলো আন্তর্জাতিক মহান মার্তৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গসংগঠনের উপস্থিতিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে সকল শিক্ষার্থীদেরকে ধর্মের বিকৃত ব্যাখায় সৃষ্ট জঙ্গিবাদ সন্ত্রাবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আফসার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসহাক ফারুক, সহকারী শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন।
এসময় আরো উপস্তিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, সহকারী কমিশনার ভুমি মো. আমিনুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও মিডিয়া কর্মীবৃন্দ।

Comments (0)
Add Comment