পুরনো স্কুলে টাইগার শ্রফ


বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা টাইগার শ্রফ তার প্রথম সিনেমা দিয়েই একেবারে বাজিমাত করে দিয়েছিলেন। ‘হিরোপান্টি’ দিয়ে বলিউড মাত করা এই অভিনেতা এবার তার পুরনো স্কুলে ফিরে যাচ্ছেন। টাইগার শ্রফ পড়াশোনা করেছেন অ্যামেরিকান স্কুল অব বম্বেতে। জনপ্রিয় এই অভিনেতাকে এবার স্কুল থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তার স্কুলে গিয়ে অন্য শিক্ষার্থীদের তার সফল হয়ে ওঠার গল্প বলতে। স্কুলের ছেলেমেয়েরা দারুণ ভক্ত এই অভিনেতার। স্কুল কর্তৃপক্ষ চান নতুন অ্যাকাডেমিক ইয়ারের শুরুর প্রথম দিনেই স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলতে যাবেন ব্যস্ত এই তারকা। স্কুলের পক্ষ থেকে তাকে এতটা সম্মান জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন টাইগার শ্রফ। তিনি তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে স্কুলে যাবেন বলে কথা দিয়েছেন।

Comments (0)
Add Comment