আজাদ বলেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তার গ্রামের দরিদ্র কিছু মানুষের ৬০ থেকে ৭০ বিঘা জমি বালু দিয়ে ভরাট করে সেই জমি দখলের চেষ্টা করছেন। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জমির মালিকরা সবাই আক্রমণ ও হুমকির শিকার।
গণভবনের সামনে অবস্থানের কারণ জানতে চাইলে বলেন, “আমরা গরিব মানুষ। আমাদের কথা কেউ শোনে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার কথা পৌঁছে দিতে চাই। তিনি যদি চান, তাহলে আমিসহ গ্রামের গরিব মানুষরা উপকৃত হব।”
কতদিন এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে সেটা জানতে চাইলে আজাদ বলেন, “প্রধানমন্ত্রী যতদিন শুনবেন না, এভাবে দাঁড়িয়ে থাকব। প্রয়োজনে এখানে অনশন করব।”
বাংলাদেশেরপত্র/এডি/পি