বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য বিষয়ে পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ১২ জুলাই বিকেল তিনটার মধ্যে আপিল বিভাগের মেডিকেল রিপোর্ট দাখিল করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভিসিকে নির্দেশ দেয়া হয়েছে। ওই রিপোর্টের ওপর পরদিন আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
এদিকে আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ইতোপূর্বে গঠন করা মেডিকেল বোর্ডের রিপোর্ট গতকাল আদালতে দাখিল কারা হয়। ওই রিপোর্টে বলা হয়, মির্জা ফখরুলকে চিকিৎসা গ্রহণের জন্য বিদেশে নেয়ার প্রয়োজন নেই। এই রিপোর্ট দেখে ফখরুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, রিপোর্টে ফখরুলের ব্যাপারে কার্ডিওলজিস্টদের মতামত দেয়া হয়েছে। কিন্তু মূল বিষয় হলো তার ভাস্কুলার সমস্যা রয়েছে। এই বিষয়ে কোনো মন্তব্য রিপোর্টে নেই। এরপরেই আদালত ৫ সদস্যের বোর্ড গঠন করে ফখরুলের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নিদের্শ দেয় আপিল বিভাগ।