ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজারে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষকসহ দুজন নিহত হয়েছে।
গত ১৭ই ফেব্র“য়ারি মঙ্গলবার সকালে ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের রামগড়-করেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার সময় হদুদীয়া সকরারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও মাস্টার মফিজুর রহমান একটি মোটরসাইকেলযোগে হেঁয়াকো বাজার থেকে বাগান বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাস্টার জসিম উদ্দিন (৪৫), মাস্টার মফিজুর রহমান (৪০) ও মোটরসাইকেল চালক মোহাম্মদ বিল্লাল (২৫) গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মাস্টার জসিম উদ্দিন মারা যায়। মোটরসাইকেল চালক মোহাম্মদ বিল্লাল হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এদিকে আহত মাস্টার মফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।