মধুখালী প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুর শহরে গুহলক্ষ্মীপুর তকি মোল্যার মোড়ে পাকা রাস্তার উপর হতে ৫০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ৮ মার্চ আনুমানিক দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহরের গুহলক্ষীপুর তকি মোল্যার মোড়ে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মো. আমিনুর রহমান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল আনুমানিক পৌনে ২টায় উল্লিখিত স্থানের সন্নিকটে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মো. আকিবুল ইসলাম সোহেল(২৬), পিতা-মৃত মতিয়ার রহমান, সাং-গোয়ালচামট ওয়ারলেস পাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানা যায়। অতঃপর ধৃত আসামীকে সঙ্গে নিয়ে অপর আসামী মো. ফিরোজ সিকদার (৪৫) এর বসত বাড়ির সামনে থেকে আটক করে।
তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগসাজসে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।