ফুলবাড়ীতে ঝরেপড়া শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে উপজেলার আটটি সিএলসি স্কুলে সলিডারিটির উদ্যোগে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধকরণ প্রকল্পের ৫৪৬ জন ঝরেপড়া শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল, ম্যানেজার মাহাবুব হোসেন লিটন, ইউএফও সুনীল কুমার দাস, মতিন মিয়া, জেসমিন আক্তার প্রমুখ।

Comments (0)
Add Comment