ফুলবাড়ীতে সেনা কল্যাণ সমবায় সমিতির কম্বল বিতরণ

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী সেনা কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে শীতার্ত ও দুঃস্থদের মাঝে ১’শ কম্বল বিতরণ করা হয়েছে।
গত কাল মঙ্গলবার সকালে উপজেলা সদরের হাজি মার্কেট চত্বরে সমিতির সভাপতি সার্জেন্ট(অবঃ) শফিকুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসির উদ্দিন মাহমুদ।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment