একবার ব্যবহার করে টি-ব্যাগ কি করা হয়। সকলেই একবাক্যে জানাবেন সরাসরি ময়লা ফেলার বালতিতে ফেলে দেয়া হয়। কারণ অনেকেই ফেলনা টি-ব্যাগের অন্যান্য ব্যবহার সম্পর্কে একেবারেই জানেন না। কি। অবাক হচ্ছেন। ফেলে দেয়া টি-ব্যাগের রয়েছে অবিশ্বাস্য সব ব্যবহার যা সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। আজকে চলুন দেখে নেয়া যাক এই ব্যবহারগুলো।
১) হাতের দুর্গন্ধ দূর করতে মাছ, পেঁয়াজ বা রসুন কাটার পর হাত অনেক দুর্গন্ধ হয়ে থাকে যা হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে ধোয়ার পরও যায় না। এক কাজ করুন, ফেলনা টি-ব্যাগ দিয়ে হাত ঘষে নিন। দেখবেন দুর্গন্ধ গায়েব।
২) ত্বকের বয়সের ছাপ দূর করতে ফেলনা টী-ব্যাগগুলো জমিয়ে রাখুন। এরপর গোসলের সময় বাথটাবে বা গোসলের পানিতে টি-ব্যাগ দিন। এই পানিতে গা ভিজিয়ে রাখুন। চা-পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রি র্যা ডিকেল ও বয়সের ছাপ দূর করে দেবে।
৩) মাউথওয়াশের বিকল্প হিসেবে ব্যাকটেরিয়া দূর করতে মাউথওয়াশ ব্যবহার করছেন। কিন্তু এগুলো আপনার মুখের ভেতরটা শুকিয়ে ফেলে। এর চাইতে আরেকটি কাজ করা ভালো। ফেলনা টি-ব্যাগই পানিতে ফুটিয়ে নিন। এরপর তা ঠাণ্ডা করে বোতলে ভরে রাখুন। এই পানিই ব্যবহার করতে পারবেন মাউথওয়াশের পরিবর্তে।
৪) চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে চুলের উজ্জ্বলতা হারিয়ে গিয়ে একেবারেই নি প্রাণ লাগছে। গরম পানিতে ফেলনা টি-ব্যাগ ফুটিয়ে পানি ঠাণ্ডা করে নিন। চুলে শ্যাম্পু করে ধুয়ে সবার শেষে এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। এবং চুলে এই পানি ম্যাসেজ করুন। দেখবেন কেমন চকচকে হয়ে উঠেছে চুল।
৫) পায়ের দুর্গন্ধ দূর ও ত্বক নরম করতে গরমকালে পায়ের দুর্গন্ধ অনেক যন্ত্রণাদায়ক একটি সমস্যা, সেই সাথে রোদে পা পুড়ে রুক্ষ হয়ে থাকে পা। কুসুম গরম পানিতে ফেলনা টি-ব্যাগ দিয়ে এতে পা ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর টি-ব্যাগ কেটে ভেতরের চা-পাতা দিয়ে পা স্ক্রাব অর্থাৎ ঘষে নিন ভালো করে। ব্যস, সমস্যার সমাধান।
৬) কাঁচ, গ্লাস ও আয়না পরিষ্কার করতে কেমিক্যাল যুক্ত গ্লাস ক্লিনার বাদ দিয়ে দিন। এর পরিবর্তে শুধুমাত্র ফেলনা টী-ব্যাগ ব্যবহার করুন। টি-ব্যাগ একটু পানিতে ভিজিয়ে তা দিয়ে গ্লাস বা আয়না পরিষ্কার করে একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন কেমন চকচকে হয়ে উঠছে।