বগুড়ায় একতা জেনারেল হাসপাতালের আড়াই লক্ষ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভুয়া টেকনিশিয়ান, মেয়াদোত্তীর্ণ ঔষধ, নোংরা অপারেশন থিয়েটার(ওটি) ও ড্যামেজ রুমে ঔষধ রাখার দায়ে একতা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে আড়াই লক্ষ টাকা জরিমানা ও ভুয়া টেকনিশিয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুর ১২টায় শহরের জলেশ্বরীতলাস্থ একতা জেনারেল হাসপাতাল নামের ক্লিনিকে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিক। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ বগুড়া-এর লে. কমান্ডার আলী হায়দার চৌধুরী, এএসপি মশিউর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি সরকারুল ইসলাম, পৌর স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ আলী এবং র‌্যাব-১২ এর একটি চৌকস দল। প্রায় ২ ঘণ্টাব্যাপী অভিযানে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটির কাগজপত্রসহ সবকিছু খুটে খুটে দেখেন। ক্লিনিকটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, নোংরা অপারেশন থিয়েটার এবং একটি ড্যামেজ রুমকে স্টোর রুম বানিয়ে ঔষধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন। ল্যাবে কর্মরত টেকনিশিয়ান জামাল উদ্দিন বাবু তার যোগ্যতার কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের স্বশ্রম কারাদণ্ড প্রদানসহ একতা জেনারেল হাসপাতাল যৌথ কর্তৃপক্ষের বিরুদ্ধে ২ (দুই) লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ক্লিনিক কর্তৃপক্ষকে ১৫ দিনের সর্তকতা জারি করেন আদালত।

Comments (0)
Add Comment