ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় ডিবি ওসি আমিরুল ইসলাম-এর নেতৃত্বে এস আই সিদ্দিকুর রহমানের সঙ্গীয় ফোর্সের অভিযানে নামাজগড় সুলতানগঞ্জপাড়া ঈদগাহ মাঠের পাশের একটি বাড়ি থেকে গত কাল বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ১২টায় ৭ মাদক সেবীকে আটক করা হয়।
পরে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টায় এসিল্যান্ড আরাফাত রহমান-এর নিকট হাজির করলে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
ডিবি ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন, উল্লেখিত এলাকায় সংঘবদ্ধ হয়ে রাত আনুমানিক ১২টার দিকে ইয়াবা সেবনের দায়ে ৭ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে দিলে প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।