বজরঙ্গী ভাইজান’র পকেটে ৫০০ কোটি

বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই সবাই ডুবে আছে ভাইজানের ভালবাসায়। সাধারণ দর্শক তো বটেই, ডাকসাইটে তারকারাও প্রশংসায় পঞ্চমুখ সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’-এ।  মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ছবিটি ছাড়িয়ে গেছে বলিউডে অল্প সময়ে বেশি আয়ের রেকর্ড। বহুল আলোচিত এবং বলিউডের ইতিহাস সৃষ্টি করা ব্যয়বহুল চলচ্চিত্র ‘বাহুবলী’কে পরাস্ত করে ভাইজানের পকেটে এখন ৫০০ কোটির ব্যবসা।

গেল রবিবার পর্যন্ত দেশের বক্স অফিসে বজরঙ্গী ভাইজানের ব্যবসা হয়েছে ২৪০ কোটি টাকা। বিদেশে প্রায় ১৬৫ কোটি টাকা। পাকিস্তানে ইতিমধ্যেই ব্যবসার সব রেকর্ড ভেঙে ফেলেছে সল্লুর এই ছবি। গেল তিন দিনে যোগ হয়েছে আরো ১০০ কোটিরও বেশি আয়।

তবে এখানেই শেষ হচ্ছে না `বজরঙ্গী ভাইজান`-এর ম্যাজিক। আর অন্তত এক সপ্তাহ বক্স অফিসে রাজ করবে ভাইজান এমন গ্যারন্টি দিচ্ছেন সিনে বিশেষজ্ঞরা। শুক্রবারের আগে কেবল দেশের বক্স অফিসেই ৪০০ কোটি ছাপানোও নিশ্চিত হবে ভাইজানের!

বাংলাদেশেরপত্র/ এডি/ এ

Comments (0)
Add Comment