মারুফা আক্তারের বাড়ী রংপুর মহানগরী ৩২নং ওয়ার্ডের মিলনপাড়া জিয়াতপুকুর এলাকায়। সে আমিরুর ইসলাম ও বেলী আক্তার দম্পতির একমাত্র কন্যা। জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং প্রথম স্থান অধিকারী। প্রায় ৩ বছর যাবৎ থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। মারুফার দরিদ্র পিতা মেয়ের চিকিৎসা করাতে গিয়ে নিজের সর্বস্থ হারিয়েছেন।এমনকি বসতবাড়ীর ৩ শতক জমিও বিক্রি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল,প্রাইম মেডিকেল কলেজসহ বিভিন্ন ভাবে মেয়ের চিকিৎসায় ব্যয় করেছেন।
মারুফার পিতা আমিরুল ইসলাম জানান, আমার ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে সুখের সংসার ছিল। হঠাৎ করে মেয়েটার থ্যালাসিমিয়া রোগ দেখা দিলো। মেয়ের চিকিৎসার পিছনে জমি বাড়ীসহ প্রায় ৪ লক্ষ টাকা খরচ করেছি। আমি এখন আর পারছিনা । ভাড়ায় চালিত অটো চালিয়ে কোন মতে জীবন যাপন করছি। বড় ছেলে পাভেল জিয়াতপুকুর মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ে ও ছোট ছেলে আসাদুজ্জামান ৬ মাস বয়সী। এখন কিভাবে মারুফার চিকিৎসা করাবো বুঝে উঠতে পারছিনা। প্রতি মাসে রক্ত দিতে হয়। ঔষধপত্রতো আছে। ডাক্তার বলেছে বিদেশে নিতে হবে। এজন্য ১০/১২ লক্ষ টাকার প্রয়োজন। যা আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এজন্য দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজনীতিবীদ, সমাজের বিশিষ্ট শিল্পপতিসহ দেশবাসীর নিকট সাহায্যের আবেদন করছি। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে ৭ বছরের একটা শিশু তার জীবন নতুন রুপে ফিরে পাবে। মারুফাকে সাহায্য পাঠানোর ঠিকানা: অগ্রণী ব্যাংক লিমিটেড,সেন্ট্রাল রোড শাখা, রংপুর। সঞ্চয়ী হিসাব নাম্বার ১৪৯৮৬।বিকাশ ০১৭৫২০৬৮০৯১(মারুফার পিতার নম্বর)।