বাংলাদেশের ‘স্বর্গীয় প্রেম’ এ শুভশ্রী

বিনোদন ডেস্ক:
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘স্বর্গীয় প্রেম’ ছবিতে অভিনয়ের জন্য ওপার বাংলার নায়িকা শুভশ্রী প্রাথমিকভাবে রাজি হয়েছেন বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ। এতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী। সবকিচু চূড়ান্ত হলে এটাই হবে বাংলাদেশি প্রযোজনায় শুভশ্রীর প্রথম ছবি। অবশ্য এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এ দেখা গিয়েছে শুভশ্রীকে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমরা প্রাথমিকভাবে শুভশ্রীর সঙ্গে কথা বলেছি। তিনি রাজিও হয়েছেন। কিন্তু এখনো চুক্তি করি নি। ফলে এই মুহূর্তেই চূড়ান্ত কিছু বলতে পারছি না।’ উল্লেখ্য প্রথমে এই ছবির জন্য ওপার বাংলার নায়িকা কোয়েল মল্লিককে নেওয়ার কথাও ভেবেছিলেন পরিচালক।

Comments (0)
Add Comment