বাংলাদেশ-পাকিস্তান সিরিজ: সম্ভাব্য স্কোয়াড

স্পোর্টস ডেস্ক:

তিন বছর চার মাস পর আজ রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর আড়াইটায় দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল এ দু’দল। ওই সিরিজের পর বাংলাদেশ-পাকিস্তান মোট তিনটি ওডিআই ম্যাচ খেলেছে। এ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। এ ম্যাচ তিনটি ছিল ২০১২ ও ২০১৪ সালের এশিয়া কাপের ম্যাচ। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিজেদের ফেভারিট বলে আরেকবার জানান দিয়েছে টাইগাররা। এই সিরিজে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করা হলেও তার উপর এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় শুক্রবারের ম্যাচে থাকছেন না তিনি। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। তাহলে জেনে নেয়া যাক কালকের লড়াইয়ে দুই শিবিরে সৈনিক থাকছেন কারা।

বাংলাদেশ (সম্ভাব্য) স্কোয়াড: তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

পাকিস্তান (সম্ভাব্য) স্কোয়াড: মোহাম্মদ হাফিজ, আজহার আলী (অধিনায়ক), হারিস সোহেল, সাদ নাসিম, ফাওয়াদ আলম, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাঈদ আজমল, রাহাত আলী, এহসান আদিল।

Comments (0)
Add Comment