বাগেরহাট শহরে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি।। বাগেরহাট শহরে সন্ত্রাসী হামলায় সোহাগ শেখ (২০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। নিহত সোহাগ শেখ বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার হাকিম শেখের ছেলে। সে বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলো বলে দলীয় সূত্রে জানাগেছে। বুধবার রাত সাড়ে ৯ টার সোহাগকে হাসপাতালে নেওয়ার পথে সে মরা যায়।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ তোজাম্মেল হক জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সন্ত্রাসীরা বাস ষ্ট্যান্ড এলাকা থেকে সোহাগকে একটি অটো রিক্সায় তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে বাসাবাটি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এ সময়ে সোহাগের ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগ মারা যায়। ঘটনার পর বাগেরহাট শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment