বাঘায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০১৫ উদযাপিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘায় মণিগ্রাম সুর তরঙ্গ বিদ্যানিকেতনের আয়োজনে প্রতিষ্ঠানের প্রাঙ্গনে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী-২০১৫ উদযাপিত হয়েছে।
বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফির সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও কণ্ঠশিল্পী, সুর তরঙ্গ বিদ্যানিকেতনের পরিচালক ডা. নূরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)’র আমন্ত্রণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা ও ময়মনসিংহ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী হাশেম ও রাজশাহী নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ড. গুল নাহার বেগম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল হক তোতা। রাজশাহী ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এ্যাড. মইনুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুর রহমান, বাঘা প্রেসক্লাবের সভাপতি ডা. আব্দুল লতিফ মিঞা, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ। সুর তরঙ্গ বিদ্যানিকেতনের উপদেষ্টা ও ৭নং মনিগ্রাম ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মোমেন সরকার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, ময়মনসিংহ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাবুল হোসাইন, জহিরুল ইসলাম, ইফতে মারুফ, তানভির সজিব, প্রীতম চৌধুরী, সুর তরঙ্গ বিদ্যানিকেতনের শারমিন সুলতানা পান্না, জান্নাতুল ফেরদৌস রিয়া, ডা. গোলাম পাঞ্জাতন, শফিকুল ইসলামসহ প্রমুখ। উপস্থাপনায় ছিলেন আবু তাহের ও আব্দুস সালাম।

Comments (0)
Add Comment