পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, গুলশানের ইউনাইটেড হাসপাতালে দুইজনের নিহত হওয়ার নিশ্চিত হয়েছি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, গোলাগুলিতে চারজন গুরুতর আহত হয়েছেন। এদের তিনজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ বাকি দুজন হচ্ছেন গামা ও সালাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুজন ব্যবসায়ী। গার্মেন্টস ব্যবসার টাকা ভাগাভাগির ঘটনায় এই গুলি বিনময়ের ঘটনা ঘটেছে। তবে এর স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।