বিকাশ এজেন্টকে পিটিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

 

 

 

 

 

 

 

 

 

 

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবাইল ফোনে টাকা পাঠানোর প্রতিষ্ঠান বিকাশের এজেন্টকে পিটিয়ে তার চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় তোতা মিয়া নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক তোতা মিয়া ওই উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল গনির ছেলে। গতকাল দুপুর ২টায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিকাশ এজেন্ট ফারুক হোসেন চার লাখ টাকা নিয়ে কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে যাচ্ছিলেন। পথে ছালাভরা ইটভাটার কাছে পৌঁছালে ছিনাতাইকারীরা তাকে পিটিয়ে তার সাথে থাকা চার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তোতা মিয়া নামে এক ছিনতাইকারীকে আটক করে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment