স্পোর্টস ডেস্ক:
গুঞ্জন টা বেশ কয়েকমাস ধরেই হচ্ছিল। পাকিস্তানের কোচিং করানোর দায়িত্ব নেয়ার পর একদমই তাল মেলাতে পারছিলেন না ওয়াকার ইউনিস। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর বাংলাদেশ সিরিজেও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হতে হয়েছে ওয়াকারের কোচিংয়ে খেলা পাকিস্তান দলকে। তার সমালোচনায় মুখোর পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে সে দেশের সকল জনগণ। পাকিস্তান ক্রিকেট বোর্ডও ওয়াকারকে নিয়ে সংশয়ে আছেন। এবার কোচিং থেকে হয়ত মুক্তি মিলতে যাচ্ছে ওয়াকার ইউনিসের। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাকে বিশ্রামের রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে কবির খান পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব পালন করবেন বলে শোনা যাচ্ছে। এর মাধ্যমেই হয়ত বিদায় হতে যাচ্ছে ওয়াকার অধ্যায়ের।