বিরলে ট্রেনে চাপা পড়ে গৃহবধুর মৃত্যু

আশিকুজ্জামান সোহাগ, বিরল : দিনাজপুরের বিরলে ট্রেনে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্প্রবিার সকাল ১০ ঘটিকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  বিরল রেল স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্য অান্তঃনগর ট্রনটি ছুটতে শুরু করলে কানচন রেল স্টেশন থেকে প্রায় তিন কিঃমিঃ পিছনে ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় মিনতি রাণী (৩৫)নামের একজনের বাম হাত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ও মাথায় প্রচন্ড আঘাত পায়। এবং ঘটনা স্থলেই তার করুন মৃত্যু হয় ।

জানা য়ায, মিনতি রাণী তার পুত্র সন্তান দীপক চন্দ্র রায়কে (৬)খুজতে বের হলেই ঘটনাটি ঘটে। ছেলেকে দুর থেকে দেখতে পেলেও শেষ পর্যন্ত ছেলের কাছে পৌছতে পারেন নি তিনি। আরও জানা য়ায, মিনতি রাণী দোগাছি গ্রামের বাসিন্দা শ্রী এঙ্কা চন্দ্র রায়ের স্ত্রী।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment