বিরামপুর পৌরসভায় কর্ম বিরতি পালিত 

বিরামপুর প্রতিনিধি: সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সকল সুবিধা রাষ্ট্রিয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিরামপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সোমবার (১৫ ও ১৬ জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবরতি পালন করেছে। পানি ব্যতিত সকল কার্যক্রম বন্ধ থাকার কারনে সেবা নিতে আসা পৌরবাসীরা ভোগান্তির স্বীকার হয়।

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন বিরামপুর শাখার উদ্যোগে পৌর চত্বরে মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাহী প্রৌকশলী ফয়জুল ইসলাম, পৌর সচিব সেরাফুল ইসলাম, সহকারী প্রৌকশলী সেলিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম মোঃ সজল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক এস এম মাসুদ রানা, কোষাধ্যক্ষ রায়হান কবীর চপল।

Comments (0)
Add Comment