সংশ্লিষ্ট ওর্য়াড মেম্বার সোরাব হোসেন ও এলাকার জহুরুল হক, শামসুল হক ও বছির উদ্দিন জানান, ‘প্রতিবেশি নজরুলের মেয়ে এক সন্তানের জননী জোসনা বেগম (২৫) বিয়ের দাবীতে গত ২৪ দিন ধরে আব্দুর রহমানের ছেলে আয়নাল হকের বাড়ীতে অবস্থান করছে। জোসনা বেগম জানায় জানায়, আয়নাল হক বিয়ে করার ওয়াদা করে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।
এলাকাবাসী জানায়, গত তিন বছর ধরে জহুরুল হকের স্ত্রী জোসনা বেগমের সাথে আয়নাল হক দৈহিক সর্ম্পক গড়ে তুলেছিল। এক পর্যায়ে বিষয়টি জানা জানি হলে জহুরুল হক তার স্ত্রী জোসনা বেগমকে তালাক দেয়। এর পরেই জোন্সনা বেগম আয়নালকে বিয়ে করার দাবীতে তার বাড়িতে অবস্থান নেয়। এর মধ্যেই আয়নাল বাড়ী থেকে পালিয়ে গিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে।
আয়নালের বাবা আব্দুর রহমান জানান, তার ছেলে আয়নাল রাজারহাট ডিগ্রী কলেজে বিএ ক্লাসে পরে। মেয়েটি ষড়যন্ত্র করে তার বাড়ীতে ২৪দিন ধরে আছে। ছেলের ২৪দিন থেকে কোন খবর নেই। জোন্সার বাবা নজরুল ইসলাম বলেন, আমার মেয়ে একটা বাচ্চা নিয়ে সুখেই সংসার করছিল। আয়নাল ওর ঘড় ভেঙ্গেছে। আমি সমাজের কাছে বিচার চাই।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শমসের আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আয়নালের পরিবারের লোকজনকে ৭দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে আয়নাল মেয়েটিকে বিয়ে না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ইসতেশাম জানান, থানায় কেউ অভিযোগ পত্র নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশেরপত্র/এডি/আর