ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বেগম জিয়াকে একঘরে করে রাখা হয় নি, তিনি নিজেই একঘরা হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে ১৪ দল আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন।
জাতীয় পার্টির (জেপি’র) কেন্দ্রীয় মহাসচিব শেখ শহিদুল ইসলাম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ২০ দলীয় ঐক্য জোটের উদ্দেশ্যকে আলেকজান্ডারের গল্পের মাধ্যমে বলেন, বর্তমানে ২০ দলের আন্দোলনের কোন ভিত্তি নেই। তারা তাদের নিজ ছায়ার সাথে আন্দোলন করছেন। যার শিকার নিরীহ সাধারণ জনগণ। তিনি আরো বলেন, গণতান্ত্রিক ধারা সুসংহতের লক্ষ্যে ২০ দলের আরও চিন্তাশীল হওয়া প্রয়োজন। যা জনগণের কল্যাণ বয়ে আনবে। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিপি, কেন্দ্রীয় জাতীয় পার্টি (জেপি’র) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, যুগ্ম মহাসচিব খন্দকার শাহীন আল-দীন রিজভী, যুগ্ম মহাসচিব আফজাল হোসেন, দপ্তর সম্পাদক এম সালাউদ্দিন আহাম্মেদ. প্রকাশনা সম্পাদক একে এম মজিবুর রহমান মজনু, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ।