জানাযায়, গত ১ আগষ্ট ময়না খালের একটি সাকো বা চার পাড় হওয়া নিয়ে দুই গ্রামের কয়েক তরুনের মধ্যে ঝামেলা হয়। এসময় রেনীনগর গ্রামের মনির শেখ (১৮) নামের এক তরুন লাঞ্চিত হয়। এরই জের ধরে আজ সকালে রেনীনগর গ্রামবাসী জোটবদ্ধ হয়ে দেশীয় নানা অস্ত্রশস্ত্র নিয়ে ময়না গ্রামের মোকছেদ,হালিম ও ফারুক শেখের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর-লুটপাট ও বাড়ির লোকজন কে মারধর করে। হামলাকারীরা ঘটনাস্থলেই লাঠি-শোঠা দিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকা মোঃ মোকছেদ শেখ কে। এ ঘটনায় খাদিজা নামের গর্ববতী এক গৃহবধু,হালিম শেখ(৬০),কায়েম শেখ (২৩) নাজির শেখ (২০) সহ আরো কয়েকজন গুরুত্বর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তী করা হয়েছে। ঘটনার পর ময়নাগ্রামবাসীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ রেনীনগর গ্রামের জুয়েল শেখ নামের এক যুবক কে গ্রেফতার করেছে। এলাকায় থম-থমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। উল্লেখ্য,মাত্র কয়েক দিন আগে এ ইউনিয়নের কেয়াগ্রামের রাজা মৃধা,মুরাইল গ্রামের রাজ্জাক সিকদার প্রতিপক্ষের হামলায় খুন হন। এর রেশ না কাটতেই আবার প্রতিবন্ধী মোকছেদ হত্যার ঘটনা ঘটলো ।