ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীতে ৯ জঙ্গি আটক

স্টাফ রিপোর্টার:  রাজধানীর বনানী থেকে জঙ্গি সন্দেহে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম ও হরকাতুল জিহাদের ৯ জঙ্গিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, জঙ্গি তৎপরতার কাছে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুগ্ম পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হরকাতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশ বা হুজিবি-এর সদস্য বলে শিকার করেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

এছাড়াও রাজধানীর বনানী এলাকা থেকে আইএসের সাথে জড়িত সন্দেহেও আরও একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার সাথে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যদেরও যোগাযোগ আছে বলে দাবি পুলিশ। এরা নতুন নামে জঙ্গি সংগঠন তৈরির চেষ্টা করছিল বলেও দাবি পুলিশের।

Comments (0)
Add Comment