ব্রাজিল থেকে আনা গম খাওয়ার উপযোগী-হাইকোর্ট

স্টাফ রিপোর্টার :  ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে পত্র-পত্রিকার সংবাদের ভিত্তি ঠিক ছিল না। ব্রাজিল থেকে আনা গম খাওয়ার উপযোগী বলে দেয়া ৫টি প্রতিষ্ঠানের সত্যায়িত প্রতিবেদন হাইকোর্টে জমা দিলে শুনানির এক পর্যায়ে আদালত জানান এবং পত্রিকার রিপোর্টের আলোকে সরকার ছাড়া অন্য কেউ গমটি পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেননি ।

গম সম্পর্কিত শুনানি ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আদালত। বিচারপতি মোহাম্মদ কাজী রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামান এর দ্বৈত বেঞ্চ খাদ্য অধিদপ্তরের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস এ প্রতিবেদন দাখিল করেন। গত রোববার ব্রাজিল থেকে আমদানি করা দুই লাখ টন গমের মান নিয়ে প্রচার মাধ্যমে প্রশ্ন ওঠার পর খাদ্য মন্ত্রণালয় তা যে কাউকে পরীক্ষার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন।

গত ৩০ জুন এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিতে খাদ্য অধিদপ্তর, রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে আমদানিকৃত গম খাবার উপযোগী এ সংক্রান্ত সাইন্স ল্যাবরেটরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, বারি সহ কয়েকটি প্রতিষ্ঠান রিপোর্ট আদালতে দাখিল করেন।

এর প্রেক্ষিতে আদালত গম পরীক্ষা করে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

Comments (0)
Add Comment