রংপুর ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট মহানগর মাহিগঞ্জ বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা প্রঙ্গনে সকালে জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত করণ অত্র মাদ্রাসা হল রুমে হামদ, নাত, কেরাত, কবিতা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার শিক্ষক আলতাফ মাহমুদ, সামসুদ্দোহা রাজু, মুহাদ্দীস আফজাল হোসেন, আদীব মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী, লেখক, কলামিষ্ট মোশাররফ হোসেন রাজু, সহকারী আইনজীবি আব্দুল বারী সরকার প্রমুুখ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।