বড় সংগ্রহ জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শিন উইলিয়ামসের ব্যাটে ভর করে তিন উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে সফরকারী জিম্বাবুয়ে দল। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগাম্বুরা। দুই ওপেনার ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজার ৬৮ রানের জুটি দলকে শুরুতেই এগিয়ে নেয়। মাসাকাদজা আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটেও শিন উইলিয়ামসকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন সিবান্দা। দলের পক্ষে শিন উইলিয়ামস ৩২ বলে অপরাজিত ঝড়ো ৫৮ রানের ইনিংস খেলেন। এছাড়া সিবান্দা ৪৯ রানে আফ্রিদির আউট হন। পাকিস্তানের পক্ষে শহিদ আফ্রিদি, মোহাম্মদ সামি এবং শোয়েব মালিক প্রত্যেকে একটি করে উইকেট নেন।

Comments (0)
Add Comment