ফরিদপুর জেলার ভাংগা উপজেলার হামিরদী ইউনিয়নে মুনসুরাবাদ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ২০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসাইকে গ্রেফতার করে ভাংগা থানা পুলিশ। গ্রেফতার কৃতরা উক্ত উপজেলার হামিরদী ইউনিয়নে মহেশ্বরদী গ্রামের নাদের মাতুব্বর এর পুত্র নয়ন মাতুব্বর (৩৫) এবং একই গ্রামের হাফেজ মাতুব্বর এর পুত্র আলমঙ্গীর মাতুব্বর (২২)। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মুনসুরাবাদ এলাকায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে।
এ বিষয়ে ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়াদ অব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইমাদক ব্যবসাইকে গ্রেফতার করি। নবাগত ওসির যোগদানের পর ৭ দিনে ভাংগা থানায় ১০টি মাদকের মামলা হয়েছে। ওসি সাংবাদিকদের বলেন, ভাংগায় মাদক,চুরি,ডাকাতি বন্ধ করে মাদক মুক্ত একটি সুন্দর উপজেলা উপহার দেব ভাংগা বাসীকে।