ভাঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

মোঃ রবিউল ইসলাম , ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুর জেলায় ভাঙ্গা উপজেলায় আলগী ইউনিয়ানের শাহমুল্লকদী গ্রামের ফুলমালা আক্তার (১৯) বুধবার সকাল ৭টার সময় বাড়ির পাশের বাশ বাগানে বাশের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার শাহমুল্লকদী গ্রামের আবু মুসা মুন্সীর মেয়ে।
জানা যায়, নিহত ফুলমালা ভাঙ্গা কে.এম কলেজের উচ্চমাধ্যমীক দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষায় ফেল করার কারনে তাহার পিতা-মাতা তাকে শাসন করলে সেই কারনে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করে। স্থানীয় জনতা ফুলমালাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষানা করে।
ভাঙ্গা থানার পুলিশ উপ-পরী দর্শক বদিউজ্জাম জানান এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment