ভাঙ্গায় কুমার নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রবিউল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দক্ষিন গঙ্গাধরদী গ্রামের সৈয়াদ খন্দকারের বাড়ীর সামনে কুমার নদী থেকে শুক্রবার সন্ধায় ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীথেকে লাশটিকে উদ্ধার করে।
ভাঙ্গা থানার এস আই আবুল বসার জানান, নিহত ব্যক্তি একজন পুরুষ তার বয়স অনুমান চল্লিশ বৎসর হতে পারে এবং গলায় গামছা দিয়ে পেচানো। প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে মেরে নদীতে ফেলে দেয়া হয়েছে। নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায় নাই এ ব্যপারে থানায় একটি মার্ডার মামলার প্রস্ততি চলছে।

Comments (0)
Add Comment