ভাঙ্গায় ছাত্রলীগ-যুবলীগের প্রতিরোধে এমপি নিক্সন চৌধুরীর কর্মসূচী বাতিল

ভাঙ্গা থেকে মাসুম আল ইসলাম ঃ ভাঙ্গায় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রতিরোধের মুখে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী ভাঙ্গা পৌর এলাকায় মঙ্গলবারের তিনটি কর্মসূচী বাতিল করেছেন। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে এমপি নিক্সন চৌধুরী ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, ‘শুধু মাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান দেখিয়ে আজকের কর্মসূচী প্রত্যাহার করলাম।’ তিনি আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল¬াহকে উদ্দেশ্য করে বলেন, ‘উনি লাশের রাজনীতি শুরু করেছেন উনি লাশ চায়। কিন্তু আমি এ এলাকার সাংসদ হিসাবে জনগণের শাšিত চাই তাই আজকের কর্মসূচী প্রত্যাহার করলাম। তার বক্তব্যে বর্তমান আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী জনাব এ,এফ,ডি রেজা সর্ম্পকে বলেন নির্বাচনে কোন কারচুপি হলে তা শক্ত হাতে প্রতিহত করব
তবে এমপি নিক্সন চৌধুরীর এ বক্তব্যের জবাবে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী বলেন, কাজী জাফরউল¬াহ একজন জাতীয় নেতা। উনি কখনও লাশের রাজনীতি চায় না। লাশের রাজনীতি এমপি নিক্সন সাহেব করতে পারেন। আমার নেতা সাধারন মানুষের নেতা , তিনি সাধারন জনগনকে সাথে নিয়ে রাজনীতি করেন।
নিক্সন চৌধুরীর বক্ত্যবের জবাবে মেয়র প্রার্থী এ,এফ,ডি রেজা (ফয়েজ মিয়া) বলেন বিগত নির্বাচনে আমার প্রতিদ্বন্দী মোঃ জাফর মুন্সীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছি। এবারেও জনগন আমাকে ভোটের মাধম্যে বিজয়ী করবে আমার জাল ভোটের কোন প্রয়োজন নেই। তিনি এমপিকে নির্বাচনী আচরন মেনে চলার আহব্বান জানান।
উলে¬খ্য ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর মঙ্গলবার ভাঙ্গা পৌর এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যšত ৩টি কর্মসূচী দিয়েছিলেন। কর্মসূচী ঠেকাতে ঐ স্থানগুলোতে পাল্টা কর্মী সমাবেশের কর্মসূচী দিয়েছিল ভাঙ্গা উপজেলা যুবলীগ-ছাত্রলীগ।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা যুবলীগ নেতা শাহিন ও সোহাগ জানায় নিক্সন চৌধুরী নির্বাচনী আচরন ভঙ্গ করে এক মেয়র প্রার্থীর প্রচারনা চালাচ্ছে। এমপি হিসাবে উনি এটি করতে পারেন না। ব্যাপারটা বুঝানোর জন্য যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা একত্রিত হয়েছিল

Comments (0)
Add Comment