ভাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত এ.এফ.এম.ডি রেজা নৌকা, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জামান মিয়া ধানের শীষ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মোঃ আসাদুজ্জামান হাত পাখা, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী জগ, সৈয়দ আবুল ফজল প্রিন্স নারিকেলগাছ প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে শেখ সখিনা মোস্তফা ভ্যানিটি ব্যাগ, জান্নাতুল ফেরদৌসি কাচি, খন্দকার সাহিদা জামান পুতুল, হোসনেয়ারা বেগম আঙ্গুর প্রতীক পেয়েছেন। ২ নং ওয়ার্ডে অনিতা রানী দাস হারমোনিয়াম, আনজুমানয়ারা বকুল কাচি, ফাতেমাতুজ জোহরা ডালিয়া গ্যাসের চুলা প্রতীক পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে নীলিমা আক্তার কাচি, কুলসুম বেগম মৌমাছি, পারুলী আক্তার গ্যাসের চুলা প্রতীক পেয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মফিজুর রহমান ডালিম, মোঃ ওমর ফারুক হবি পানির বোতল, আইয়ুব আলী উটপাখি প্রতীক পেয়েছেন। ২ নং ওয়ার্ডে মোহম্মদ ওমর আলী উটপাখি, মির্জা রোকনুজ্জামান শিপু পাঞ্জাবি, মোঃ জহুরুল হক মিঠুন টেবিল ল্যাম্প, এমদাদুল হক বাচ্চু পানির বোতল প্রতীক পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে মোঃ আয়নাল পানির বোতল, জাহিদুর রহমান উটপাখি, মোঃ সাহেব আলী পাঞ্জাবি প্রতীক পেয়েছেন। ৪ নং ওয়ার্ডে সুমন মাতুব্বর পানির বোতল, লুৎফর রহমান উটপাখি প্রতীক পেয়েছেন। ৫ নং ওয়ার্ডে ইমারত হোসেন ব্লাকবোর্ড, ফিরোজ শেখ ব্রীজ, মোঃ কামরুজ্জামান পাঞ্জাবি, মোঃ বজলু মাতুব্বর উটপাখি, মোঃ হারুন মুন্সী ডালিম, নুর আলম পানির বোতল প্রতীক পেয়েছেন। ৬ নং ওয়ার্ডে শেখ সৈয়দ আলী পাঞ্জাবি, জমির উদ্দিন মোল্লা উটপাখি, মোঃ আবুল কালাম ডালিম প্রতীক পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে আঃ বাকী মাতুব্বর ডালিম, এমডি ফজলে সোবাহান উটপাখি, আসমত মাতুব্বর পাঞ্জাবি, মোঃ শওকত খান পানির বোতল, শফিকুল ইসলাম ব্লাকবোর্ড প্রতীক পেয়েছেন। ৮ নং ওয়ার্ডে মোঃ লিয়াকত মোল্লা উটপাখি, রাকিবুল হাসান হাসমত ডালিম প্রতীক পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে টুটুল ফকির পানির বোতল, মোঃ হোসাইন সিকদার উটপাখি, বিল্লাল ফকির ডালিম, শওকত হোসেন মোল্লা পাঞ্জাবি, সোলায়মান মুন্সী টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন। উল্লেখ্য আগামী ২০ মার্চ ভাঙ্গা পৌরসভা নির্বাচন।