ভূরুঙ্গামারী সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

নাগেশ্বরী প্রতিনিধি, কুড়িগ্রাম:
সততা আর জনমানুষের প্রত্যাশাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রগতিশীল সাংবাদিকতায় বিশ্বাসীদের নিয়ে গঠিত হলো ভূরুঙ্গামারী প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম। স্থানীয় সমমনা সাংবাদিকদের নিয়ে একাধিকবার প্রস্তুতি সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সম্প্রতি এই সংগঠনটির চূড়ান্ত কমিটি গঠন করা হয়।
ভূরুঙ্গামারী প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে মো. যুবরাজ খান (আজকালের খবর, বাহের সংবাদ) ও সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান খাকন (সংবাদ) নির্বাচিত হয়েছেন। নবগঠিত এই ফোরামের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি- মো. ইউছুফ আলী (সকালের কাগজ), যুগ্ম-সম্পাদক – আব্দুল গনি (বজ্রশক্তি), কোষাধ্যক্ষ- ডা. আ. লতিফ (যুগের খবর), সাহিত্য- সাংস্কৃতিক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক – শামসুজ্জোহা সুজন (বায়ান্নর আলো) ও দপ্তর সম্পাদক – মিজানুর রহমান (ধরলা)। কার্যকরী সদস্য হিসেবে আছেন উত্তর ধরলার প্রবীণ সাংবাদিক মোক্তার হোসেন সরকার (ভোরের কাগজ) এবং রমজানুর রহমান বাবুল (নতুন স্বপ্ন)। সৎ ও সাহসী সাংবাদিকতা দ্বারা সমাজ উন্নয়নে ইতিবাচক নতুন ধারা সৃষ্টির মানসে নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ইতোমধ্যেই স্বাগত জানিয়েছেন ভূরুঙ্গামারীসহ উত্তর ধরলার সর্বস্তরের জনগণ। ভূরুঙ্গামারী উপজেলা সদরের খান মোড়ে নবগঠিত এই সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয় স্থাপিত হয়েছে।

Comments (0)
Add Comment