বলিউডে ক্যারিয়ার জীবনের শুরুতে নিজের অতিরিক্ত ওজন নিয়ে শুনতে হয়েছে প্রচুর কথা। কিন্তু অভিনয় আর ইন্ডাস্ট্রিতে নিজের মেধা খাটিয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। ভারতের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ -এর জন্য এবার পোজ দিলেন ‘দাবাঙ্গ’ খ্যাত এই অভিনেত্রী। তবে প্রচ্ছদে অতিরিক্ত ওজনের সোনাক্ষিকে নয়, বরং স্লিম ফ্রেমে ধরা পড়েছেন তিনি। জানাগেছে, জনপ্রিয় ম্যাগাজিন ‘ভোগ’-এর আগামী মে সংখ্যার প্রচ্ছদের জন্যই পোজ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক শত্র“ঘœ কন্যা সোনাক্ষি। ইতোমধ্যে ‘ভোগ’-এর প্রচ্ছদও প্রস্তুত হয়ে গেছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে টুইটারে এ খবর নিশ্চিত করে টুইট করেন সোনাক্ষি।