সংশি¬ষ্ট সুত্র জানায়, ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পুনঃ গণনার দাবিতে বিক্ষোভ প্রদর্শনকালে তারা ওই ভাংচুর চালায়। এদিকে ওই দুই কেন্দ্রে ভোট পুনঃ গণনার দাবিতে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গাইবান্ধা জেলা শহরে সোমবার বিকেলে বিরাট লাঠি মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম সেলিম পারভেজ ও ওই ইউনিয়নের আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে বক্তব্য রাখেন জিএম সেলিম পারভেজ, আব্দুল হান্নান প্রমুখ। পরে তারা জেলা প্রশাসকের কাছে ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পুনঃ গণনার আবেদনপত্র হস্তান্তর করেন। এর আগে জেলা নির্বাচন অফিসার শাহীনুর ইসলামের প্রামানিকের কাছেও ওই দুই ভোট কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে সেখানে ভোট পুনঃ গণনার দাবি সম্বলিত একটি আবেদনপত্র প্রদান করা হয়।
উপজেলা আ’লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ জানান, গত ৪ জুন শনিবার ষষ্ঠ দফার ইউপি নির্বাচনে ওই দুই কেন্দ্রে ভোট গণনায় কারচুপির অভিযোগ উঠলে তারা ভোট পুনঃগণনার জন্য তাৎক্ষনিকভাবে সংশি¬ষ্ট প্রশাসনের কাছে আবেদন জানান। কিন্তু তাদের সে দাবি উপেক্ষিত হয়েছে। তারা মনে করেন ভোট গ্রহণ কর্মকর্তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর মন্ডলের পক্ষ নেয়ায় তিনি নির্বাচিত হয়েছেন।