ফ্লাইওভার প্রকল্প এলাকার সাতরাস্তা, মগবাজার, মৌচাক, মালিবাগ, শান্তিনগরের বিভিন্ন রাস্তা পরিদর্শনের পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক জরুরি সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় প্রকল্প পরিচালকসহ সিটি কর্পোরেশন, ওয়াসা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী প্রকল্পের কাজ শেষ হওয়ার সুনির্দিষ্ট সময় জানতে চান প্রকল্প পরিচালকের কাছে।
এসময় মন্ত্রী আগামী ১১এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়দেবপুর-মাওনা ফ্লাইওভারের উদ্বোধন করবেন বলেও জানান। মন্ত্রী বলেন, ‘এখানে ওয়াসা, ডেসা, সিটি করপোরেশন ও মন্ত্রণালয়ের কাজ আছে। এই সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। আর এই সমন্বয়হীনতাই এই অবস্থার জন্য দায়ী।’
বর্তমানে মগবাজার ফ্লাইওভারের কোনো অভিভাবক নেই উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে রাস্তা ঠিক করার নির্দেশ দেন।