মধুখালীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই ভাইয়ের মনোনয়ন পত্র দাখিল

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি, রেজাউল করিম তুহিন : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের মধুখালীতে চতুর্থ ধাপে মনোনয়ন পত্র জমার শেষ দিনে গতকার বৃহস্পতিবার উপজেলার জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ সাহিদের দুই ছেলে আজাদ রহমান টিক্কা ও মো. আসাদুজ্জামান আপন দুই ভাই চেয়ারম্যান পদে একই ইউনিয়নে মনোনয়ন দাখিল করেছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যান্যরা হলেন, বর্তমান চেয়ারম্যান সামছুল ইসলাম বাচ্চু (আ‘লীগ মনোনিত), মাসুদ খান ( বিএনপি মনোনিত), মো. ইছাক আলী মোল্যা (আ‘লীগ বিদ্রোহী)। উল্লেখ আজাদ রহমান টিক্কা আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ করে মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. ইনামুল হক দুই ভাইয়ের মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

Comments (0)
Add Comment