মধুখালীতে বিশাল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

রেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টায় মধুখালীতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। সকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যায়লয় মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি স্বাধীনতা মোড়ালে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আ‘লীগ, পৌর সভা, পৌর আ‘লীগ, মধুখালী থানা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আইন উদ্দিন কলেজ, আখচাষী মহিলা কলেজ, রইছননেছা বালিকা বিদ্যালয়, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়, শাহ্ হাবিব মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলায় বঙ্গবন্ধু স্বাধীনতা মোড়ালে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে বঙ্গবন্ধুর আত্বার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ‘লীগ এবং উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক অধিদপ্তরের এর নেতৃত্বে এবাই প্রথম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী, শিশু কিশোর এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে ব্যান্ড পার্টিসহ বিশাল আনন্দ শোভাযাত্রা ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা আ‘লীগের সভাপতি সুরাইয়া সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা আ‘লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু। পরে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে উপজেলা আওয়ামীলীগ বাজারস্থ অস্থায়ী কার্যালয় মোজাফফর মার্কেটের দো-তলায় উপজেলা নেতৃবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবেন।

রেজাউল করিম তুহিন
প্রতিনিধি, মধুখালী ফরিদপুর
তাং-১৭.৩.২০১৬

Comments (0)
Add Comment