আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে একটি সেনা চেকপয়েন্টে এই হামলা চালানো হয়।
জেলা গর্ভনর মোহাম্মদ রহিম বলেছেন, সকাল ছয়টায় দুইটি মার্কিন হেলিকপ্টার লোগার প্রদেশে বারাকি বারাক জেলার চেকপয়েন্টে হামলা চালানো হয়। এতে চেকপয়েন্টে আগুন ধরে যায় ও ১৪ জন আফগান সেনা নিহত হন। সূত্র: এএফপি।