মিতু হত্যাকাণ্ডে অংশে নেয়া দুইজন ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় হত্যাকাণ্ডে অংশ নেয়া রাশেদ ও নবী ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীহাট এলাকায় এ ঘ্টনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এ তথ্য জানান।
উল্লেখ্য, ৫ জুন রবিবার সকাল পৌনে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাছে ও আর নিজাম রোডে মোটরসাইকেলআরোহী হামলাকারীরা মাহমুদার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments (0)
Add Comment