যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ১ আহত হয়েছেন।

বুধবার বাল্টিমোরের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সামনে দুইজন বন্দুকধারী এলোপাথাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান।

এছাড়া অপর একজন নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ওই এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

Comments (0)
Add Comment