যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত; নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ

মঙ্গলবার রাতে উত্তর ফিলাডেলফিয়ায় এ দুর্ঘটনায় আরও বহু লোক আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেলাওয়ার নদীর তীরে রিচমন্ড বন্দরের আবাসিক এলাকার পাশে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে।

কী কারণে বা কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এক সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়ার মেয়র মিশেল নুটার জানিয়েছেন, দুর্ঘটনায় অন্ততপক্ষে ছয়জন নিহত হয়েছে।

Comments (0)
Add Comment