ওয়াশিংটন ডিসির দূতাবাস ও সান ফ্যান্সিসকোর কনস্যুলেট অফিস থেকে এই ৩৫ কূটনীতিককে সপরিবারে দেশ ত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের এই সিদ্ধান্তকে ভিত্তিহীন দাবি করেছে রাশিয়া। সে সঙ্গে মার্কিন ইলেকশনে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করেছে তারা।