স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের বিচারে টেস্ট দলে জায়গা পান তিনি। টেস্টের মূল একাদশে তার নাম না থাকায় তাই সবাই কমবেশি বিস্মিত। বলা হচ্ছে সৌম্য সরকারের কথা। এই বছরে খেলা বাংলাদেশের তিনটি টেস্টেই দলে ছিলেন সৌম্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতেও করেন দুর্দান্ত পারফরম্যান্স। তারপরেও কেনো একাদশে জায়গা হলো না সে প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘আসলে দলের সমন্বয়ের কারণেই সৌম্য একাদশের বাইরে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।’ মূলত, প্রথম টেস্টে বাংলাদেশ চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামায় টিম কম্বিনেশনে জায়গা পান নি সৌম্য।